অর্থ ও বাণিজ্যকৃষি

নভেম্বরের প্রথম ৮ দিনেই ১৪ হাজার কোটি টাকা রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা

প্রকাশিত :
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
/
১ বার সংবাদটি দেখেছে

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম আট দিনে দেশে ১১৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)। গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সোমবার (৯ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার (৮ নভেম্বর) এক দিনেই দেশে ২৫ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩ হাজার ১১২ কোটি ৪০ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বর মাসের প্রথম আট দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে প্রবাসী আয় বেড়েছে ১৫ দশমিক ৫০ শতাংশ।

&#১৩;
&#১৩;
স্বাধীন/সা.এ.&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *