ইসলামী জীবনজেলার খবর
আসছে পবিত্র মাহে ৮২২০;রমজান৮২২১; হারিয়ে যাচ্ছে গ্রামীণ ঐতিহ্য।
- <span;>নিজস্ব প্রতিবেদক
<span;>পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। ইতোমধ্যে আত্মশুদ্ধির মাস রমজান ঘিরে প্রস্তুতি শুরু করেছেন অনেকে। শরীয়তের বিধান অনুযায়ী শাবান মাসের চাঁদ দেখার পরই রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা আসবে এমনটাই হয়ে থাকে। রমজান মুসলমানদের জীবনে বিশেষ তাৎপর্য বহন করে। এ মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও দাম্পত্য সম্পর্ক থেকে বিরত থেকে রোজা রাখা হয়। এর পাশাপাশি নামাজ, কোরআন তেলাওয়াত, দোয়া ও দান সদকার মাধ্যমে আত্মশুদ্ধির চেষ্টা করেন ধর্মপ্রাণ মুসলমানরা। রমজানের জন্য সারা দেশের সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, তবে এ সময়সূচী পরিবর্তন হবে কি হবে না তা নির্ভর করবে চাঁদ দেখার উপর। এ বছর দেশের ৬৪ জেলার জন্য ৬৪ টি আলাদা সময়সূচী প্রকাশ করার কথা রয়েছে। রমজান মাসে ইফতার আয়োজনে, বাংলাদেশের ঘরে ঘরে থাকে নানা আয়োজন তার মধ্যে গ্রাম বাংলার ঐতিহ্য হাতে ভাজা মুড়ি, ছোলা বুট, পিয়াজু, আলুর চপ, বেগুনি, চিড়ার শরবত অন্যতম। জাগ্রত জনতার এই বাংলাদেশে রমজান মাস শুরুর পূর্বেই দেখা যেত এ বাড়ি ও বাড়িতে মুড়ি ভাজার ধুম, দিন দিন এই গ্রামীণ ঐতিহ্য হারিয়ে যাচ্ছে কালের বিবর্তনে। এই ঐতিহ্যকে ধরে রাখতে বরিশাল জেলার, গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামে মুড়ি ভাজার দৃশ্য মনে করিয়ে দেয় গ্রামীণ ঐতিহ্য হারাতে বসলেও হারিয়ে যেতে দিবে না তারা গ্রামীন ঐতিহ্যকে।
