গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বরিশাল মহানগর জামায়াতের গণমিছিল।
বর্তমান সরকার কথা রাখেনি, জনগণের সাথে বিশ্বাসঘাতকতার পরিনতি ভালো হবেনা —মুয়াযযম হোসাইন হেলাল
<span;>গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বরিশাল মহানগরীর উদ্যোগে শনিবার (১ আগস্ট) নগরীতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
<span;>বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল মহানগরীর আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
<span;>সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, গত ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে একটি বৈষম্যহীন, কল্যাণমুখী ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশায় ছাত্র-জনতা, তরুণ, যুবক, কৃষক, শ্রমিক, নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষ আত্মত্যাগ করেছেন। জনগণের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের পরিবর্তে যদি পুরোনো ধারার রাজনীতি ও রাষ্ট্র পরিচালনা অব্যাহত থাকে, তবে তা শহীদদের আত্মত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল হবে।
<span;>তিনি আরও বলেন, দেশের মানুষের প্রত্যাশা ছিল রাষ্ট্রের মৌলিক সংস্কার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করা। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন ঘটনাপ্রবাহে সেই প্রত্যাশা ব্যাহত হচ্ছে বলে জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। প্রশাসনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করে জনগণের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানান তিনি। সেই সঙ্গে তিনি গণভোটে প্রদত্ত জনগণের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িত শেখ হাসিনা ও তার সহযোগীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।
<span;>তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের ভাষা ও প্রত্যাশা অনুধাবন করতে হবে। বিরোধী রাজনৈতিক দলগুলোর গঠনমূলক পরামর্শ বিবেচনায় নিয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে একটি গ্রহণযোগ্য রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে হবে। জনগণের রায় উপেক্ষা করে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে টেকসই হবে না বলেও তিনি মন্তব্য করেন।