অর্থ ও বাণিজ্যকৃষি

আন্তর্জাতিক কফি দিবসে নেসক্যাফে বাংলাদেশের বর্ণাঢ্য যুব উৎসব

প্রকাশিত :
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
/
১৩ বার সংবাদটি দেখেছে

আন্তর্জাতিক কফি দিবস ২০২৬ উপলক্ষে ঢাকার ICCB হল ১-এ এক বর্ণাঢ্য যুব উৎসবের আয়োজন করে NESCAFÉ বাংলাদেশ। একই আয়োজনে NESCAFÉ ৩in১ Limited Edition-এর ১০টি বিশেষ ভ্যারিয়েন্টের নতুন প্যাক উন্মোচন করা হয়।

উৎসবে লাইভ পারফর্ম করেন জনপ্রিয় শিল্পী প্রীতম হাসান ও ব্যান্ড লেভেল ফাইভ। আগত অতিথিরা উপভোগ করেন কফি টেস্টিং, PS৫ গেমিং, ক্যানভাস ও ডুডলিং, ক্রিয়েটর চ্যালেঞ্জ, পোলারয়েড বুথসহ নানা আকর্ষণীয় আয়োজন।

উৎসবে আরও অংশ নেন রাবা খান, রাকিন আবসার ও মাহিম মেকস। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন নীল হুরেরজাহান।

&#১৩;
&#১৩;
সাজু/নিএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *