বরিশালবরিশাল জেলা

বরিশাল সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও ফরিদা সুলতানা

প্রকাশিত :
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
/
৫ বার সংবাদটি দেখেছে

বরিশাল সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও ফরিদা সুলতানা

ক্রাইম জোন ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা সুলতানা।

শনিবার (১৭ অক্টোবর) তিনি উপজেলার কাশিপুর, চরবাড়িয়া ও শায়েস্তাবাদ ইউনিয়নসহ বিভিন্ন এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন।

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন ইউএনও ফরিদা সুলতানা।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট ইউনিয়নের প্রতিনিধিসহ পূজামণ্ডপের আয়োজকরা উপস্থিত ছিলেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *