
রাজনীতি
বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
বিশেষ কারণে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছেন বলে জানিয়েছেন ইশরাক হোসেন। তিনি বলেছেন, তাঁর দল পদত্যাগ করতে বলেনি, বরং তিনি নিজেই এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে পদ ছাড়লেও মাদকের বিরুদ্ধে তাঁর অভিযান অব্যাহত থাকবে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ইশরাক হোসেন।
তিনি বলেন, ‘দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি। বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে।’
ইশরাক আরও বলেন, ‘বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে, তবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে।’
১৩;
১৩;
সাজু/নিএ১৩;
১৩;