বিনোদন

দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর

প্রকাশিত :
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
/
৬ বার সংবাদটি দেখেছে

বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং তাদের দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করেছেন। দশেরার বিশেষ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের একটি ছবি প্রকাশ করে মেয়ের নাম জানিয়েছেন এই তারকা দম্পতি। তাদের দ্বিতীয় সন্তানের নাম রাখা হয়েছে দেবী পাড়ুকোন সিং।

ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করে দীপিকা লিখেছেন, ভালোবাসা ও প্রাচুর্যের… দেবী পাড়ুকোন সিং। দ্বিতীয় সন্তান জন্মের পর এই প্রথম পরিবারের পূর্ণাঙ্গ ছবি প্রকাশ করলেন তারা।

ছবিতে দীপিকা, রণবীর, তাদের বড় মেয়ে দুয়া এবং ছোট্ট দেবীকে সোনালি রঙের মিলিয়ে পরা ঐতিহ্যবাহী পোশাকে দেখা গেছে। রণবীরের কোলে ছিল দুয়া। সে তার ছোট বোনের গালে চুমু দিচ্ছে। অন্যদিকে, দীপিকা কোলে আগলে রেখেছেন দেবীকে। পরিবারের এই মধুর মুহূর্তের ছবি প্রকাশের পর ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়ে।

ছবিটি প্রকাশের পরপরই বলিউডের অনেক তারকা দম্পতিকে শুভেচ্ছা জানান। 

গত ১৯ সেপ্টেম্বর দ্বিতীয় সন্তানের মা-বাবা হন দীপিকা ও রণবীর। এর আগে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাদের প্রথম সন্তান দুয়ার জন্ম হয়।

দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর ২০১৮ সালের ১৪ নভেম্বর বিয়ের বন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি। ইতালির লেক কোমোয় জমকালো আয়োজনে তাদের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

২০১৩ সালে ‘গালিও কি রাসলীলা রাম-লীলা’ সিনেমার শুটিংয়ে দীপিকা ও রণবীরের সম্পর্কের সূচনা হয়। কয়েক বছর প্রেম করার পর ২০১৫ সালে গোপনে বাগদান সারেন তারা। পরে ২০১৮ সালে বিয়ের মধ্য দিয়ে সম্পর্ককে পূর্ণতা দেন এই জুটি। 

&#১৩;
&#১৩;
স্বাধীন/সা.এ.&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *