জেলার খবর

ঝিনাইগাতী সীমান্তে ভারতীয় মদ জব্দ

প্রকাশিত :
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
/
৬ বার সংবাদটি দেখেছে

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২১ অক্টোবর) ভোরে ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রামের গারোকোনা লেবুবাগান এলাকায় এ অভিযান চালান ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের হলদিগ্রাম বিজিবি ক্যাম্পের সদস্যরা।

এ সময় মালিকবিহীন অবস্থায় ৮৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

ময়মনসিংহের ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজীম বায়েজিদ বুধবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা এসব ভারতীয় মদের সিজার মূল্য ১ লাখ ২৬ হাজার টাকা।

&#১৩;
&#১৩;
সালাউদ্দিন/সাএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *