রাজনীতি

‘ধর্ম যায় কেবল অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হলে’- দুর্গার সাজে রুমিন ফারহানার ২২ বচন

প্রকাশিত :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
/
৮ বার সংবাদটি দেখেছে

সামাজিক যোগাযোগমাধ্যমে মা দুর্গার সাজে নিজের একটি ছবি প্রকাশ করে ২২টি বক্তব্য তুলে ধরেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তাঁর পোস্টে ধর্মীয় মূল্যবোধ, সামাজিক অনাচার, দুর্নীতি, নারী ও শিশু নির্যাতন এবং অন্যের অধিকার হরণের মতো বিভিন্ন বিষয় উঠে এসেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ছবিটি পোস্ট করেন তিনি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।

পোস্টে রুমিন ফারহানা বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে লিখেছেন, ঘুষ, প্রতারণা, মিথ্যাচার, সহিংসতা, দুর্নীতি কিংবা অন্যের সম্পদ ও অধিকার আত্মসাতের মতো কাজের মাধ্যমে ধর্মীয় পরিচয়ের যথার্থতা প্রমাণিত হয় না।

তাঁর ২২টি বক্তব্যের মধ্যে রয়েছে—বলাৎকার, শিশু নির্যাতন, মানুষ হত্যা, নারীর প্রতি সহিংসতা, মিথ্যা অপবাদ, প্রতারণা, খাদ্যে ভেজাল, ওজনে কম দেওয়া, ধর্মকে ব্যবসা হিসেবে ব্যবহার এবং দুর্বলের ওপর অত্যাচারের মতো বিষয়।

এসব বক্তব্যের মাধ্যমে ধর্মীয় পরিচয়ের চেয়ে মানুষের নৈতিকতা, সততা ও মানবিক আচরণকে গুরুত্ব দেওয়ার বার্তা তুলে ধরেছেন তিনি।

পোস্টের শেষাংশে রুমিন ফারহানা লেখেন, ‘ধর্ম যায় কেবল অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হলে।’ একই সঙ্গে মা দুর্গার দশভুজা রূপের প্রসঙ্গ উল্লেখ করে ছবিটি নিয়ে সম্ভাব্য সমালোচনারও জবাব দেন তিনি। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক অনাচার নিয়ে করা তাঁর এই পোস্ট রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

&#১৩;
&#১৩;
স্বাধীন/সা.এ.&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *