বিনোদন

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

প্রকাশিত :
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
/
৬ বার সংবাদটি দেখেছে

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন হলিউড তারকা টম ক্রুজ। আগামী ২৪ এপ্রিল ২০২৭ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে এক বিশেষ অনুষ্ঠানে তার হাতে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের (এএফআই) ৫২তম লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে।

বুধবার (২১ অক্টোবর) এএফআইয়ের পরিচালনা পর্ষদ এ ঘোষণা দেয়। ‘মিশন: ইমপসিবল’ তারকা টম ক্রুজ সিনেমায় অবদান এবং অভিনেতা ও প্রযোজক হিসেবে দীর্ঘ ক্যারিয়ারের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা পাচ্ছেন।

এএফআইয়ের পরিচালনা পর্ষদের চেয়ারপারসন ক্যাথলিন কেনেডি এক বিবৃতিতে বলেন, টম ক্রুজ বিশ্বজুড়ে পরিচিত একজন তারকা। অভিনেতা ও প্রযোজক হিসেবে তিনি প্রতিটি কাজের প্রতি অসাধারণ নিষ্ঠা দেখান। সিনেমার প্রতি তার গভীর বিশ্বাস এবং চলচ্চিত্র যে মানুষকে একত্র করতে পারে, তা বিশেষভাবে প্রশংসনীয়। এই আবেগ তাকে বিশ্বজুড়ে আমেরিকান চলচ্চিত্রের একজন অসাধারণ প্রতিনিধি করে তুলেছে।

পাঁচ দশকের বেশি সময় ধরে অভিনয় ও প্রযোজনার সঙ্গে যুক্ত টম ক্রুজ বিশ্বের অন্যতম পরিচিত চলচ্চিত্র তারকা। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘টপ গান’, ‘রেইন ম্যান’, ‘আ ফিউ গুড মেন’, ‘জেরি ম্যাগুয়ার’, ‘মাইনরিটি রিপোর্ট’, ‘দ্য লাস্ট সামুরাই’ এবং ‘মিশন: ইমপসিবল’ সিরিজ।

‘বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই’ ও ‘জেরি ম্যাগুয়ার’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতা বিভাগে অস্কার মনোনয়ন পেয়েছেন তিনি। ‘ম্যাগনোলিয়া’ সিনেমার জন্য মনোনয়ন পান সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে। ২০২২ সালের অস্কারে ‘টপ গান: ম্যাভেরিক’ সিনেমার প্রযোজক হিসেবেও সেরা চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পান। ২০২৫ সালে সিনেমায় অবদানের স্বীকৃতিস্বরূপ একাডেমির গভর্নরস অ্যাওয়ার্ডসে তাকে সম্মানসূচক অস্কার দেওয়া হয়।

এর আগে এএফআইয়ের এই সম্মাননা পেয়েছেন এডি মারফি, নিকোল কিডম্যান, জুলি অ্যান্ড্রুজ, ডেনজেল ওয়াশিংটন ও জর্জ ক্লুনির মতো তারকারা।

দিকে সম্প্রতি ‘ডিগার’ সিনেমায় অভিনয় করেছেন টম ক্রুজ। এতে তাকে গ্রিনল্যান্ডে তেল উত্তোলনসংক্রান্ত বিপর্যয়ের সঙ্গে জড়িয়ে পড়া ধনকুবের ও খামখেয়ালি তেল ব্যবসায়ী ডিগার রকওয়েলের চরিত্রে দেখা যায়। 

সিনেমাটিতে করপোরেট লোভ, জলবায়ু পরিবর্তন ও বয়ান নিয়ন্ত্রণের মতো বিষয় উঠে এসেছে। তবে মুক্তির দুই সপ্তাহ পর উত্তর আমেরিকায় সিনেমাটির আয় ১ কোটি ৪৪ লাখ ডলার এবং বিশ্বব্যাপী ৩ কোটি ৫৩ লাখ ডলারে দাঁড়ায়। এএফপির তথ্য অনুযায়ী, বড় বাজেটের সিনেমাটির সম্ভাব্য লোকসান প্রায় ২৪৫ মিলিয়ন ডলার।

সূত্র: হিন্দুস্তান টাইমস

&#১৩;
&#১৩;
স্বাধীন/সা.এ.&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *