জেলার খবর

বিয়ের ১৯ দিনের মাথায় বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে ‘মামা’ উধাও!

প্রকাশিত :
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
/
৮ বার সংবাদটি দেখেছে

জামালপুরের মেলান্দহে বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে এমদাদুল হক অরচন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গৃহবধূ সুমি আক্তার (২৭) ও এমদাদুলকে আসামি করে মেলান্দহ থানায় মামলা করেছেন স্বামী সুজন। পরে পুলিশ সুমিকেও উদ্ধার করে। গতকাল দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার এমদাদুল উপজেলার শাহজাদপুর এলাকার আব্দুল হামিদের ছেলে। মামলার এজাহারে বলা হয়েছে, সম্পর্কে তিনি সুমির মামা।

মামলা সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর মেলান্দহ পৌরসভার কামদেববাড়ি এলাকার শাহিন মন্ডলের মেয়ে সুমি আক্তারের সঙ্গে শরিয়ত মোতাবেক বিয়ে হয় ঝাউগড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজনের। বিয়ের সময় সুমিকে বিভিন্ন স্বর্ণালংকার উপহার দেওয়া হয়, যার আনুমানিক মূল্য ৬ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এজাহারে সুজন অভিযোগ করেন, বিয়ের পর থেকেই এমদাদুল তার স্ত্রীকে নানাভাবে প্ররোচিত করে আসছিলেন। গত ২০ অক্টোবর সন্ধ্যায় সুজন বাড়িতে না থাকার সুযোগে এমদাদুল সুমিকে ‘বাড়িতে নিয়ে যাওয়ার’ কথা বলে সঙ্গে করে নিয়ে যান। এ সময় সুমি স্বর্ণালংকারও সঙ্গে নিয়ে যান বলে অভিযোগ করা হয়।

পরে বিভিন্ন মাধ্যমে স্ত্রীর খোঁজ করেও না পেয়ে সুজন পুলিশের সহায়তা চান। একপর্যায়ে জানা যায়, সুমি এমদাদুলের সঙ্গে চলে গেছেন। পুলিশ জামালপুর শহরের একটি ভাড়া বাসা থেকে এমদাদুলকে আটক করে। পুলিশের দাবি, তার দেওয়া তথ্যের ভিত্তিতে সুমিকেও উদ্ধার করা হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, এমদাদুল হক অরচন ও সুমি আক্তারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

&#১৩;
&#১৩;
বাপ্পি/সা.এ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *