
সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক শুরু, অংশ নিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবীরা
জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির নবম বৈঠক শুরু হয়েছে। বৈঠকে দেশের বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ আইনজীবীরা অংশ নিয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক শুরু হয়।
এর আগে শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে এ বিষয়ে আটটি বৈঠক করেছে বিশেষ কমিটি। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা এবং সংবিধান সংশোধনের খসড়া প্রণয়নের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারিতে জাতীয় সংসদের অধিবেশনে সংবিধান সংশোধন বিল উত্থাপন করা হতে পারে।
এদিকে, গণভোটের রায়ের আলোকে সংস্কারপ্রক্রিয়া পরিচালিত না হওয়ার অভিযোগ তুলে বিরোধী দলগুলো বিশেষ কমিটির বৈঠকে অংশ নেয়নি।
তবে বিরোধী দলগুলোর অংশগ্রহণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, সংবিধান সংশোধন কার্যক্রমে বিরোধী দলের অংশগ্রহণ নিশ্চিত করতে শেষ পর্যন্ত অপেক্ষা করা হবে।
১৩;
১৩;
কুশল/সাএ১৩;
১৩;