জেলার খবর

দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় ছাত্রলীগের সদস্য আটক

প্রকাশিত :
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
/
৭ বার সংবাদটি দেখেছে

চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় সন্ত্রাসবিরোধী আইনসহ একাধিক মামলার আসামি মোঃ তাওহীদুল ইসলাম বুখারী (৩৬) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। তিনি নিষিদ্ধ সংগঠন টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সদস্য বলে জানা গেছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল আনুমানিক ৩টা ২৫ মিনিটে দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে তাঁর পাসপোর্ট ও ভিসা যাচাইয়ের সময় তাঁকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক তাওহীদুল ইসলাম বুখারীর বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনসহ একাধিক মামলা রয়েছে, ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন চেকপোস্টে তাঁর পরিচয় ও পাসপোর্ট-ভিসা যাচাই করে সংশ্লিষ্ট মামলার তথ্যের ভিত্তিতে তাঁকে আটক করা হয়।

আটক তাওহীদুল ইসলাম বুখারী টাঙ্গাইল জেলার টাঙ্গাইল থানার আদি টাঙ্গাইল এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মোঃ আজাদ বুখারী। তাঁর পাসপোর্ট নম্বর A২১১৯৩১৩৯ এবং ভ্রমণ ভিসা নম্বর VN৩৫৬৯৫১৬।

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের আইসি মোহাম্মদ তুহিন জানান, ভারতে যাওয়ার সময় ওই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে, তাঁর বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

আটকের পর তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

&#১৩;
&#১৩;
স্বাধীন/সা.এ.&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *