জেলার খবর

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বগা&#৮২১৭;র ৪ সহযোগী গ্রেফতার

প্রকাশিত :
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
/
৭ বার সংবাদটি দেখেছে

চাঁদাবাজি, ভূমিদস্যুতা, পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে চট্টগ্রাম নগরীর খুলশীর জালালাবাদ এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জসিম উদ্দিন (৩৭), আলম (৪০), মো. কাশেম (৩৫) ও মো. মোস্তাক হোসেন ওরফে রানা (২৫)। তাদের মধ্যে জসিম উদ্দিন নিষিদ্ধ সংগঠনের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

খুলশী থানা পুলিশ জানায়, গত রাত ১২টা ৪৫ মিনিট থেকে রাত ২টা ৩০ মিনিট পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ‘তদন্তাধীন বিভিন্ন মামলায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, কোনো মামলায় জামিনে থাকলেও অন্য মামলায় আইনি প্রক্রিয়ার কারণে তাদের আদালতে পাঠানো হচ্ছে।’

থানার পুলিশ সূত্রে জানা গেছে , গ্রেফতার চারজনকে চাঁদাবাজি, ভূমিদস্যুতা, পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের মামলায় আদালতে পাঠানো হয়েছে।

&#১৩;
&#১৩;
স্বাধীন/সা.এ.&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *