জাতীয়

নভেম্বরের শুরুতেই বাড়তে পারে শীত

প্রকাশিত :
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
/
৮ বার সংবাদটি দেখেছে

নভেম্বরের শুরুতেই দেশের আবহাওয়ায় শীতের আমেজ বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহে আবহাওয়ার বর্তমান পরিস্থিতির পরিবর্তন হলে তাপমাত্রা আরো কিছুটা কমতে পারে।

বিশেষ করে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শীতের অনুভূতি বাড়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে দেশের উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় তাপমাত্রা কমতে শুরু করেছে। তেঁতুলিয়া, রাজারহাট ও দিনাজপুরের মতো স্থানে দিন ও রাতের তাপমাত্রা কমে আসছে। ফলে শীতের আগমনী অনুভূতি মিলতে শুরু করেছে উত্তরাঞ্চলে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, দেশের উত্তরাঞ্চলে তাপমাত্রা কিছুটা কমেছে। রংপুর বিভাগের তেঁতুলিয়ায় দিন ও রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে। রাজারহাট ও দিনাজপুরে তাপমাত্রা ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আছে। রাজশাহী ও ঈশ্বরদীতেও তাপমাত্রা কমেছে।

আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেটে গেলে আগামী সপ্তাহে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে এই পরিবর্তন আরও স্পষ্ট হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তখন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শীতের অনুভূতি বাড়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এটি আরো ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবারের মধ্যে লঘুচাপটি নিম্নচাপে এবং পরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির।
তবে এই মুহূর্তে লঘুচাপটির বাংলাদেশের আবহাওয়ার ওপর উল্লেখযোগ্য প্রভাব নেই। ২৫ অক্টোবরের পর দেশের উপকূলীয় এলাকায় কিছুটা বৃষ্টিপাত হতে পারে। পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও বদলাতে পারে।

&#১৩;
&#১৩;
স্বাধীন/সা.এ.&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *