বিনোদন

মারা গেছেন ঢাকাই চলচ্চিত্রের পরিচালক বি এইচ নিশান

প্রকাশিত :
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
/
৬ বার সংবাদটি দেখেছে

ঢাকাই চলচ্চিত্রের পরিচালক বি এইচ নিশান আর নেই। গত ২৪ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন।

বদিউল আলম খোকন জানান, রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) প্রাঙ্গণে বি এইচ নিশানের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাজধানীর আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।

তবে এই চলচ্চিত্র পরিচালকের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

দীর্ঘদিন ধরে বাংলা চলচ্চিত্রে পরিচালক হিসেবে কাজ করেছেন বি এইচ নিশান। তাঁর পরিচালিত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘বদলা নেব’, ‘রাজা রানী’ ও ‘নারীর শক্তি’। চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনাতেও যুক্ত ছিলেন তিনি।

প্রয়াত চিত্রনায়ক মান্না অভিনীত জনপ্রিয় সিনেমা ‘লাল বাদশা’র কাহিনি ও সংলাপ রচনাতেও তাঁর সম্পৃক্ততা ছিল। পরিচালনা ও গল্প রচনায় অবদানের মধ্য দিয়ে ঢালিউডে নিজের অবস্থান তৈরি করেছিলেন এই নির্মাতা।

বি এইচ নিশানের মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করছেন সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁর মৃত্যুতে বাংলা চলচ্চিত্রের একটি পরিচিত মুখকে হারাল ঢালিউড।

&#১৩;
&#১৩;
কুশল/সাএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *