সারাবিশ্ব

মার্কিন সামরিক বাহিনীর ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করল ইরান

প্রকাশিত :
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
/
৭ বার সংবাদটি দেখেছে

একটি সরকারি বিবৃতি অনুযায়ী, ইরানের সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাসের আকাশে মার্কিন সামরিক বাহিনীর একটি ‘লুকাস’ (LUCAS) ড্রোন ভূপাতিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, দেশের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের আওতায় পরিচালিত সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে ড্রোনটি ধ্বংস করা হয়।

গত সেপ্টেম্বরে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মহাকাশ বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি বলেছিলেন, ইরানের ‘শাহেদ-১৩৬’ চালকবিহীন আকাশযানের অনুকরণে যুক্তরাষ্ট্র ‘লুকাস’ ড্রোন তৈরি করেছে এবং সেটিকে নিজেদের সামরিক অস্ত্রভান্ডারে অন্তর্ভুক্ত করেছে।

মুসাভি ইরানের বিভিন্ন ধরনের ‘শাহেদ’ শ্রেণির ড্রোনের বহরের সক্ষমতার ওপর গুরুত্বারোপ করেন। এসব ড্রোন যুদ্ধ, নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। তিনি জাতীয় প্রতিরক্ষায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোনের সক্ষমতাকে একটি গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে উল্লেখ করেছেন।

তিনি আরও বলেছেন, ‘সত্য-ওয়াদা’ বা ‘অপারেশন ট্রু প্রমিজ-১’ দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোন ব্যবহারের ক্ষেত্রে একটি রেকর্ড গড়েছে।এসব ড্রোন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ ইউনিট পরিচালনা করেছিল।
 

সূত্র- পার্স টুডে

&#১৩;
&#১৩;
সাজু/নিএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *