সারাবিশ্ব

নিকি মিনাজকে দেখে ট্রাম্প বললেন, ‘এমন সুন্দর নিতম্ব আগে দেখিনি’

প্রকাশিত :
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
/
৮ বার সংবাদটি দেখেছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জনপ্রিয় র‍্যাপার নিকি মিনাজের শারীরিক গঠন নিয়ে মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন। মিশিগানের পোর্ট হিউরনে রিপাবলিকানদের নির্বাচনি জনসভায় মিনাজের শারীরিক গঠনের প্রশংসা করেন তিনি। এ সময় উপস্থিত সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

রোববার (২৫ অক্টোবর) মিশিগানে রিপাবলিকান সিনেট প্রার্থী মাইক রজার্সের পক্ষে প্রচারণায় অংশ নেন ট্রাম্প। তাঁর সঙ্গে একই বিমানে সেখানে যান ৪৩ বছর বয়সী সংগীতশিল্পী নিকি মিনাজ।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান–এর প্রতিবেদন অনুযায়ী, জনসভায় বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প প্রথমে ওহাইওর রিপাবলিকান সিনেটর জন হাস্টেডের শারীরিক গঠন নিয়ে আগের একটি মন্তব্যের প্রসঙ্গ তোলেন। এরপর মিনাজের দিকে ইঙ্গিত করে তাঁর শারীরিক গঠনের প্রশংসা করেন।

ট্রাম্প বলেন, ‘একটু আগে আমি একটি অসাধারণ সুন্দর নিতম্ব দেখেছি। নিকি মিনাজের। এটি সহজে চোখ এড়িয়ে যাওয়ার মতো নয়।’ এরপর তিনি মিনাজকে দাঁড়াতে বলেন। উপস্থিত জনতা উল্লাস প্রকাশ করলে ট্রাম্প বলেন, তাঁর মন্তব্যে মিনাজ অপমানিত বোধ করেননি বলে তিনি আশা করছেন। পাশাপাশি মিনাজের প্রতি নিজের ভালোবাসার কথাও জানান তিনি।

ট্রাম্পের প্রতি সমর্থন জানালেন মিনাজ

জনসভায় বক্তব্য দিতে গিয়ে ট্রাম্পের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন নিকি মিনাজ। তিনি বলেন, ট্রাম্পের সঙ্গে মঞ্চে দাঁড়ানো তাঁর জন্য সম্মানের বিষয়। ভবিষ্যতেও তিনি ট্রাম্পকে সমর্থন দিয়ে যাবেন বলে জানান।

মিনাজ আরও বলেন, ট্রাম্প আবারও প্রেসিডেন্ট পদে প্রার্থী হলে তিনি তাঁকে সমর্থন করবেন। এ সময় মিশিগানের ভোটারদের আসন্ন নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের বিজয়ী করতে কাজ করার আহ্বান জানান তিনি।

নির্বাচনি প্রচারণায় তারকাদের উপস্থিতি

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে মিশিগানে রিপাবলিকানদের পক্ষে প্রচারণা চালান ট্রাম্প। রাজ্যটিতে সিনেটের গুরুত্বপূর্ণ আসনে মাইক রজার্সের প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারণে ভূমিকা রাখতে পারে।

জনসভায় নিকি মিনাজের উপস্থিতি এবং ট্রাম্পের মন্তব্য রাজনৈতিক প্রচারণার পাশাপাশি বিনোদনজগতেও আলোচনার বিষয় হয়ে উঠেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

&#১৩;
&#১৩;
কুশল/সাএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *