নতুন পে স্কেলে বেতন নির্ধারণ শেষ, ভাতা নিয়ে নতুন সিদ্ধান্ত

প্রকাশিত :
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
/
৮ বার সংবাদটি দেখেছে

সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল অনুযায়ী বেতন নির্ধারণের কাজ শেষ হয়েছে। গত ৫ অক্টোবর থেকে আইবাস++ (iBAS++) ব্যবস্থায় প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করছেন কর্মচারীরা। এর ফলে চলতি মাসের বেতনের সঙ্গে আগের তিন মাসের বর্ধিত বেতন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে আপাতত বাড়ছে না বিভিন্ন ধরনের ভাতার পরিমাণ।

সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে অর্থ বিভাগ জানিয়েছে, গত ৩০ জুন যে হারে ভাতা দেওয়া হয়েছে, আপাতত সেই হারই বহাল থাকবে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর, সংস্থা, রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের ক্ষেত্রে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বেতন বাড়লেও দুর্নীতি কমবে কি?

বিশ্লেষকদের মতে, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি প্রয়োজনীয় হলেও শুধু বেতন বাড়িয়ে দুর্নীতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ জন্য দুর্নীতি দমন, নজরদারি জোরদার এবং নতুন বেতনকাঠামোর প্রভাব নিয়মিত মূল্যায়নের ওপর গুরুত্ব দিতে হবে।

লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক সচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার বলেন, “মনিটরিং জোরদার না করলে এবং দুর্নীতিবাজদের কঠোরভাবে দমন না করলে মাসিক বেতন এক কোটি টাকা করলেও যারা দুর্নীতি করেন, তারা তা করতেই থাকবেন। আর যারা দুর্নীতি করেন না, তারা করবেন না।”

তিনি বলেন, বেতন বাড়ানো ভালো এবং এটি একেবারেই প্রয়োজন ছিল। তবে দুর্নীতি কমাতে হলে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। শুধু বেতন বাড়ালেই দুর্নীতি কমবে—এমন ধারণা বাস্তবসম্মত নয়।

মূল্যস্ফীতিতে কী প্রভাব পড়বে?

নতুন বেতনকাঠামোর কারণে মূল্যস্ফীতির ওপর কী ধরনের প্রভাব পড়বে, তা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী।

তিনি বলেন, বেতন বৃদ্ধির প্রভাব সবার ওপর সমান হবে না। সরকারি কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা মোট জনসংখ্যার তুলনায় সীমিত হওয়ায় শুধু এ সিদ্ধান্তের কারণে অর্থের সরবরাহ এতটা বেড়ে যাবে যে মূল্যস্ফীতি তৈরি হবে—বিষয়টি এমন নয়।

তৌফিক আহমেদ চৌধুরীর মতে, বেতন বৃদ্ধির ফলে অর্থের সরবরাহ কিছুটা বাড়তে পারে। তবে মূল্যস্ফীতির জন্য এককভাবে এই সিদ্ধান্তকে দায়ী করা ঠিক হবে না। এর প্রভাব পুরো অর্থনীতিতে পড়তে পারে। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে সমন্বয় প্রয়োজন।

সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা

নতুন বেতনকাঠামো অনুযায়ী, সরকারি কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। আর সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা।

নতুন বেতনকাঠামো কার্যকর হলে কর্মচারীদের মূল বেতন বাড়বে। তবে ভাতার হার আপাতত আগের মতো বহাল থাকায় মোট বেতন-ভাতার হিসাবে পরিবর্তন নির্ভর করবে সংশ্লিষ্ট কর্মচারীর গ্রেড ও প্রাপ্য সুযোগ-সুবিধার ওপর।

&#১৩;
&#১৩;
কুশল/সাএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *