জেলার খবর

রাজবাড়ীর পাংশায় পুলিশের অভিযানে ৫৫ পিচ ইয়াবাসহ গ্রেফতার ১

প্রকাশিত :
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
/
৮ বার সংবাদটি দেখেছে

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী রিনার আপন ভাই ইয়াবা ও নগদ টাকাসহ নিজ বাড়ি থেকে গ্রেফতার হয়েছে।

পাংশা মডেল থানা সুত্রে জানাযায় কলিমহর ইউনিয়নের হাটবনগ্রামের জনৈক বিলায়েত হোসেন মুন্সীর বাড়ী থেকে ইয়াবা ব্যবসায়ী মোঃ জহিরুল শেখ (৩১), পিতা- মৃত দিলবার শেখকে ৫৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগদ ৫৩৯০ টাকা সহ তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় পাংশা মডেল থানার এস আই মোঃ তৌহিদুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মামলা দায়ের করেন। সোমবার গ্রেফতারকৃত জহুরুলকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

স্থানীয় একাধিক সূত্র জানায় এ মাদকের সাথে জহিরুলের বোন রিনা দীর্ঘদিন ধরে এলাকায় কতিপয় প্রভাবশালীদের ছত্র ছায়ায় এ অঞ্চলে মাদকের স্বর্গরাজ্যে গড়ে তুলেছিল।

বিভিন্ন সময় রিনার বাড়িতে অপরিচিত লোকজনসহ মাদক কারবারিদের আনাগোনা লক্ষ্য করা গিয়েছে।

স্থানীয়রা জানান পুলিশের এই পদক্ষেপ অব্যাহত থাকলে এ অঞ্চল থেকে মাদক কারবারি, মাদক সেবনকারীদের দমন করা সম্ভব বলে মনে করেন তারা।

&#১৩;
&#১৩;
স্বাধীন/সা.এ.&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *