প্রধান শিরোনামবরিশালবরিশাল জেলারাজনীতি

জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির মুখ্য সংগঠক হলেন বরিশালের মহিউদ্দিন রনি

প্রকাশিত :
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
/
৫ বার সংবাদটি দেখেছে

জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির মুখ্য সংগঠক হলেন বরিশালের মহিউদ্দিন রনি

ক্রাইম জোন ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন সহযোগী সংগঠন ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি’র আংশিক আহ্বায়ক কমিটিতে মুখ্য সংগঠক হয়েছেন বরিশালের সন্তান মহিউদ্দিন রনি।

সোমবার (২৪ অক্টোবর) ঢাকার বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে অবস্থিত এনসিপির অস্থায়ী কার্যালয় থেকে এ কমিটি ঘোষণার তথ্য জানানো হয়।

ঘোষিত কমিটিতে মো. মাহিন সরকারকে আহ্বায়ক এবং জোবাইরুল হাসান আরিফকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিতে মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন মহিউদ্দিন রনি।

এনসিপির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে এ কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘোষিত আংশিক আহ্বায়ক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *