জেলার খবর

সংসদ সদস্যের পুত্র পুলিশ হেফাজতে

প্রকাশিত :
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
/
৫ বার সংবাদটি দেখেছে

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আজিজুর রহমান আজিজের পুত্র নুরুজ্জামান মিন্টুকে হেফাজতে নিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ইফতেখার আলম।

এদিকে, সোমবার রাতে শাকিল ইসলামের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে তাঁর বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় দলীয় নেতাকর্মীরা।

নিহত শাকিল ইসলাম গুরুদাসপুর উপজেলার খামার নাচকৈড় খোয়ারপাড়া এলাকার রবিউল করিমের ছেলে। গত ১৫ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজের পাশে দুর্বৃত্তদের হামলার শিকার হন তিনি। হামলাকারীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে গুরুতর আহত করে পালিয়ে যায়।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং সবশেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (সাবেক পিজি হাসপাতাল) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।

অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম জানান, শাকিল হত্যা মামলায় নুরুজ্জামান মিন্টুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ ঘটনায় তাঁর সংশ্লিষ্টতা সম্পর্কে কোনো মন্তব্য করা সম্ভব নয়। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।

&#১৩;
&#১৩;
কুশল/সাএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *