স্পোর্টস

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক

প্রকাশিত :
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
/
৯ বার সংবাদটি দেখেছে

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ রয়েছে বাংলাদেশের। সুযোগটা লুফে নিতে হলে হাতে থাকা ৬ টেস্টের ৪ টিতে জয় ও অন্তত একটিতে ড্র করতে হবে। সেই লক্ষ্যের শুরুটা আজ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

ক্যারিবিয়ানদের বিপক্ষে দুই টেস্ট সিরিজে প্রথমটি আজ মিরপুরে। টস জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

মিরপুর টেস্টে মুশফিকুর রহিমকে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল।

সেটাই সত্যি হলো। নেট সেশনে আঙুলে ব্যথা পাওয়া উইকেটরক্ষক-ব্যাটার নেই প্রথম টেস্টের একাদশে। তবে এই টেস্ট দিয়ে মাঠে ফিরেছেন লিটন দাস। চোটের কারণে সর্বশেষ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ছিলেন না তিনি।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজের একাদশ

জোনাথন ক্যাম্পবেল, ব্র্যান্ডন কিং, ত্যাগনারায়ণ চন্দরপল, কাভেম হজ, আমির জঙ্গু, রোস্টন চেজ (অধিনায়ক), জাস্টিন গ্রিভস, কেমার রোচ, শামার জোসেফ, জোমেল ওয়ারিক্যান, জেইডেন সিলস।

&#১৩;
&#১৩;
সালাউদ্দিন/সাএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *