জেলার খবর

যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক

প্রকাশিত :
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
/
৯ বার সংবাদটি দেখেছে

যশোর সদরের ফতেপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে যশোর শহর থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন।

পুলিশ জানায়, আলমগীর হোসেন ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়েছিলেন। তিনি ফতেপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি জেলা আওয়ামী লীগ নেতা শাহীন চাকলাদারের অনুসারী হিসেবে পরিচিত এবং ফন্টু চাকলাদারের সঙ্গে তার ব্যবসায়িক অংশীদারিত্ব রয়েছে।

যশোর জেলা ডিবি ও কোতোয়ালি থানা পুলিশের যৌথ অভিযানে নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

&#১৩;
&#১৩;
কুশল/সাএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *