জাতীয়

নিখোঁজের এক দিন পর সাবেক বিমান কর্মকর্তার মরদেহ উদ্ধার

প্রকাশিত :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
/
৮ বার সংবাদটি দেখেছে

নিখোঁজের এক দিন পর রাজধানীর তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গীর রাজাবাড়ী ঘাটসংলগ্ন নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কর্মকর্তার নাম কে এম তাহসিন সাউরি। তিনি অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরে বসবাস করতেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন নৌপুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন।

তিনি জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে বুধবার বিকেলে নৌপুলিশের সদস্যরা তুরাগ নদে অভিযান চালান। পরে রাজাবাড়ী ঘাটসংলগ্ন এলাকা থেকে তাহসিন সাউরির মরদেহ উদ্ধার করা হয়।

২০২৪ সালের ৫ অগাস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুর্মিটোলা বিমানবন্দর থেকে উড়োজাহাজে করে দেশত্যাগের যে ভিডিওটি ছড়িয়ে পড়ে, সেটি তাহসিফ সুরি ধারণ করেছিলেন বলে আলোচনা রয়েছে।

তবে তাহসিন সাউরির নিখোঁজ হওয়ার কারণ এবং তাঁর মৃত্যুর পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

&#১৩;
&#১৩;
স্বাধীন/সা.এ.&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *