জেলার খবর

চুয়াডাঙ্গায় অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

প্রকাশিত :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
/
৫ বার সংবাদটি দেখেছে

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। অভিযানে সনি ব্রিকস ও দোয়েল ব্রিকসের চিমনিসহ বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১২টার দিকে দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ কলেজসংলগ্ন জয়রামপুর শেখপাড়ায় অবস্থিত সনি ব্রিকসে অভিযান চালিয়ে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। পরে দর্শনা-হিজলগাড়ী সড়কের পাশে অবস্থিত দোয়েল ব্রিকসে অভিযান চালিয়ে ভাটাটির বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হয়।

অভিযানে নেতৃত্ব দেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন। এ সময় চুয়াডাঙ্গা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাসসহ প্রশাসনের সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি নীতিমালা ও পরিবেশগত বিধিবিধান অনুসরণ না করে পরিচালিত ইটভাটাগুলোর বিরুদ্ধে পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান চালানো হবে। বৃহস্পতিবার দিনব্যাপী এ অভিযান পরিচালনার কথা রয়েছে।

দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন বলেন, সরকারি নীতিমালার বাইরে থাকা ইটভাটাগুলো পর্যায়ক্রমে ভেঙে ফেলা হবে। যেসব ইটভাটা সরকারি নীতিমালা মেনে পরিচালিত হবে, সেগুলো চালু থাকবে। আর নীতিমালা না মানা ইটভাটাগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার সারাদিন অভিযান চলবে।

&#১৩;
&#১৩;
বাপ্পি/সা.এ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *