শরীয়তপুরে সাংবাদিক ইলিয়াছকে নিয়ে ফেসবুকে অপপ্রচার ও হত্যার হুমকির অভিযোগ

প্রকাশিত :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
/
৫ বার সংবাদটি দেখেছে

বাংলাভিশনের শরীয়তপুর প্রতিনিধি মো. ইলিয়াছ মাহমুদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার, মানহানিকর পোস্ট প্রকাশ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ব্যক্তিগত ও পেশাগত নিরাপত্তা চেয়ে নড়িয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই সাংবাদিক।

সাংবাদিক ইলিয়াছ মাহমুদের অভিযোগ, শরীয়তপুরের সখিপুরের উত্তর তারাবুনিয়া এলাকার নাজমুল সরদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে ফেসবুক পোস্ট বুস্ট করার সার্ভিস দেওয়ার কথা বলে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। এ বিষয়ে সংবাদ প্রকাশের উদ্দেশ্যে প্রাথমিক তথ্য সংগ্রহ করছিলেন তিনি। বিষয়টি জানতে পেরে অভিযুক্ত ব্যক্তি একাধিক ফেসবুক আইডি থেকে তাঁকে নিয়ে অপপ্রচার শুরু করেন বলে অভিযোগ করেন ইলিয়াছ।

ইলিয়াছ মাহমুদের ভাষ্য অনুযায়ী, বিষয়টি নিয়ে কথা বলতে অভিযুক্ত নাজমুল সরদারের ভাই মিলন সরদারের মুঠোফোনে যোগাযোগ করেন তিনি। এ সময় তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় নিজের নিরাপত্তা নিশ্চিত করা এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে নড়িয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন সাংবাদিক ইলিয়াছ মাহমুদ।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, “এ বিষয়ে সাংবাদিক ইলিয়াছ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছি।”

এদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে নাজমুল সরদার ও মিলন সরদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।

&#১৩;
&#১৩;
সাজু/নিএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *