প্রধান শিরোনামবরিশালবরিশাল নগরী

বরিশাল প্রেসক্লাবের সদস্যপদ পেলেন ১১ সাংবাদিক

প্রকাশিত :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
/
৯ বার সংবাদটি দেখেছে

বরিশাল প্রেসক্লাবের সদস্যপদ পেলেন ১১ সাংবাদিক

ক্রাইম জোন ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট : বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য হিসেবে ১১ সাংবাদিককে মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

প্রেসক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী সভায় উপস্থিত সদস্যদের তিন-চতুর্থাংশের ‘হ্যাঁ’ সূচক ভোটের মাধ্যমে নতুন সদস্যদের চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।

 

নতুন সদস্যপদ পাওয়া সাংবাদিকরা হলেন মানবকন্ঠের মোঃ ফিরোজ আলম (ফাহিম ফিরোজ), চ্যানেল ওয়ানের আরিফ হোসাইন, জাগো নিউজের শাওন খান, মোহনা টিভির মোঃ শামীম হোসেন শেখ, ভোরের কাগজের মোঃ কামরুজ্জামান (এম.কে রানা), যায়যায়দিনের আরিফুর রহমান খান, বাংলাদেশ টুডের মোঃ জিহাদ রানা, স্টার নিউজের মেহেদী হাসান, চ্যানেল আইয়ের সাঈদ পান্থ, দৈনিক বিপ্লবী বাংলাদেশের নুরুল হাসান স্বাক্ষর ও আমাদের সময়ের মোঃ আল মামুন। (তালিকাটি জ্যেষ্ঠতার ক্রমানুসারে সাজানো হয়নি)।

 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নবমনোনীত সদস্যদের দ্রুত প্রেসক্লাবের অফিস ব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগ করে সদস্য ফরম সংগ্রহ করতে অনুরোধ করা হয়েছে। ফরম পূরণ করে জমা দেওয়ার মাধ্যমে তাঁদের নাম আনুষ্ঠানিকভাবে সদস্য তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

 

বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এস.এম. জাকির হোসেন যৌথভাবে স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এদিকে, বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্যপদ পাওয়া ১১ সাংবাদিককে অভিনন্দন জানিয়েছেন অনলাইন সংবাদমাধ্যমক্রাইম জোন ২৪ের সম্পাদক মজিবর রহমান নাহিদসহক্রাইম জোন ২৪ পরিবার। তাঁদের পেশাগত জীবনের সাফল্য ও সাংবাদিকতা ক্ষেত্রে আরও এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *