জেলার খবর

মোংলায় নিখোঁজ জেলে মেহেদীর মরদেহ উদ্ধার

প্রকাশিত :
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
/
৮ বার সংবাদটি দেখেছে

বাগেরহাটের মোংলায় নদীতে পড়ে নিখোঁজ হওয়ার একদিন পর মো. মেহেদী (২২) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার চিলা ব্রিজসংলগ্ন এলাকায় জেলের জালে আটকে থাকা অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মেহেদী রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের ফয়লা বাজার এলাকার বাসিন্দা। সুন্দরবনের দুবলার চরে শুঁটকি মৌসুমে কাজ করতে যাওয়ার পথে বৃহস্পতিবার সকালে মোংলার সিন্দুরতলা এলাকায় ট্রলার থেকে নেমে দাঁত ব্রাশ করার সময় অসাবধানতাবশত নদীতে পড়ে নিখোঁজ হন তিনি।

খবর পেয়ে কোস্ট গার্ড ও খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। তবে বৃহস্পতিবার দিনভর তল্লাশি চালিয়েও তাঁর সন্ধান মেলেনি। শুক্রবার বিকেলে জেলের জালে আটকে থাকা অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়।

চাঁদপাই নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ ঘটনায় নিহতের স্বজন ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

&#১৩;
&#১৩;
বাপ্পি/সা.এ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *