
অর্থ ও বাণিজ্যকৃষি
আবারও বাড়ল এলপি গ্যাসের দাম, রাত ৮টা থেকেই কার্যকর
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়ানো হয়েছে। নভেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) নতুন এ দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বিইআরসি জানিয়েছে, নতুন নির্ধারিত দাম সোমবার রাত ৮টা থেকে কার্যকর হবে।
এর ফলে আগের দামের তুলনায় ১২ কেজি এলপিজি সিলিন্ডার কিনতে ভোক্তাদের অতিরিক্ত ২২৩ টাকা খরচ করতে হবে।
১৩;
১৩;
কুশল/সাএ১৩;
১৩;