জেলার খবর

ফটিকছড়িতে মিনি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, যুবক নিহত

প্রকাশিত :
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
/
৩ বার সংবাদটি দেখেছে

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলায় মিনি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সজিব উদ্দিন (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বন্ধু রাকিব গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২ নভেম্বর) উপজেলার হেঁয়াকো ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সজিব বাগানবাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলমগীর মিস্ত্রির ছেলে। দুর্ঘটনার সময় রাকিব মোটরসাইকেলের আরোহী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সজিব ও রাকিব মোটরসাইকেলে করে হেঁয়াকো-ফটিকছড়ি সড়ক দিয়ে দাঁতমারা শান্তির হাটের দিকে যাচ্ছিলেন। পথে হেঁয়াকো ইসলামপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সজিবের মৃত্যু হয়। গুরুতর আহত রাকিব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রাকের চালককে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

&#১৩;
&#১৩;
সালাউদ্দিন/সাএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *