জাতীয়

ডিসেম্বরে পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ, জানুয়ারিতে কার্যকর

প্রকাশিত :
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
/
৩ বার সংবাদটি দেখেছে

চলতি ডিসেম্বরের মধ্যেই তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে। আর জানুয়ারির বেতনের সঙ্গেই নতুন মজুরি পাবেন শ্রমিকেরা। বুধবার (৪ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণের বিষয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ডিসেম্বরের মধ্যে মজুরি নির্ধারণের কাজ শেষ করে জানুয়ারি থেকে নতুন কাঠামো কার্যকরের লক্ষ্য নেওয়া হয়েছে।

বর্তমানে তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের নভেম্বরে এই মজুরি নির্ধারণ করা হয়, যা ওই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়েছিল। এবার শ্রমিকদের একাংশ মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানিয়ে আসছেন।

সাম্প্রতিক সময়ে মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুর, সাভার-আশুলিয়া ও ঢাকার বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে নতুন মজুরি নির্ধারণের সময়সীমা নিয়ে বোর্ডের এ সিদ্ধান্ত শ্রমিকদের মধ্যে প্রত্যাশা তৈরি করেছে।

&#১৩;
&#১৩;
স্বাধীন/সা.এ.&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *