জাতীয়

সরকারে থাকুক বা বাইরে, বাংলাদেশের সব দলের সঙ্গে সম্পর্ক চায় চীন: লিউ হাইসিং

প্রকাশিত :
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
/
৪ বার সংবাদটি দেখেছে

বাংলাদেশের সব প্রধান রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় চীন। কোনো রাজনৈতিক দল সরকারে আছে, নাকি বিরোধী অবস্থানে রয়েছে, সেটিকে বন্ধুত্বের মাপকাঠি হিসেবে বিবেচনা করে না বেইজিং। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা বাড়াতে আগ্রহী দেশটি।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপনের সময় এসব কথা বলেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং।

তিন দিনের সফরে গত মঙ্গলবার রাতে ঢাকায় আসেন তিনি।

লিউ হাইসিং বলেন, বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যমে দুই দেশের সহযোগিতাকে আরও এগিয়ে নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে কোনো ধরনের আদর্শিক বিভাজন তৈরি করে না চীন।

অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও অংশীদারত্বের সম্পর্ক রয়েছে।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ।

&#১৩;
&#১৩;
কুশল/সাএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *