জেলার খবর

কিশোরগঞ্জে মাদক নিয়ন্ত্রণ ও প্রচারণা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত :
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
/
৩ বার সংবাদটি দেখেছে

নীলফামারীর কিশোরগঞ্জে উপজেলা মাদক নিয়ন্ত্রণ ও প্রচারণা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ সভা হয়।

‎উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে মাদকের ভয়াবহতা তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীল রতন দেব, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ, একাডেমিক সুপার ভাইজার হাবিবুল্লাহ, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ভূপতি কুমার বর্মন, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ, ওর্য়াল্ড ভিশন বাংলাদেশের কিশোরগঞ্জ এপির ব্যবস্থাপক, শিক্ষকগণ, থানার প্রতিনিধি প্রমুখ। এতে কমিটির অন্যান্য সদস্যগণ অংশগ্ৰহণ করে।

‎সভায় মাদকবিরোধী সভা, সেমিনার, বির্তক, রচনা প্রতিযোগিতাসহ প্রচার প্রচারণায় গুরুত্ব দেয়া হয়। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটিগুলোর সক্রিয় কার্যক্রমে জোরদার দেয়া হয়। এছাড়া নিয়মিত অভিযান জোরদারে পুলিশ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণকে আহবান জানানো হয় সভায়।

&#১৩;
&#১৩;
কুশল/সাএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *