জেলার খবর

নড়াইলে ইয়াবা ও গাঁজাসহ আটক ৩, দুজনের কারাদণ্ড ও জরিমানা

প্রকাশিত :
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
/
৪ বার সংবাদটি দেখেছে

নড়াইল সদর উপজেলায় অভিযান চালিয়ে ৬৯ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজাসহ তিন যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে দুজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। অপর একজনের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।

আজ বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এক প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার বিকেলে নড়াইল সদর উপজেলার ভাদুলিডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকপ্রাপ্তরা হলেন- নড়াইল সদর উপজেলার ভওয়াখালী গ্রামের মো. হাফিজুর রহমানের ছেলে কামরুল হাসান শিমুল (৩২), একই গ্রামের মো. নুর জালালের ছেলে মহিদুল ইসলাম (৩৫) এবং মহিষখোলা গ্রামের আব্দুল সাত্তার মোল্যার ছেলে মো. জসিম মোল্লা (৩৫)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে নড়াইল সদর উপজেলার ৩নং পানির পাম্প ভাদুলিডাঙ্গা এলাকার সাবেক চেয়ারম্যান সোরহাবের ভাড়াকৃত বাসা থেকে ৬৯ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়। অভিযানে কামরুল হাসান শিমুলের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা, মহিদুল ইসলামের কাছ থেকে ৪ পিস ইয়াবা এবং জসিম মোল্যার কাছ থেকে ৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইলের পরিদর্শক আব্দুল মান্নান বাদী হয়ে মোবাইল কোর্টের প্রসিকিউশন দাখিল করেন।

​পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল শেখ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কামরুল হাসান শিমুলকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা এবং মহিদুল ইসলামকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১৩০০০ টাকা জরিমানা করেন।

অন্যদিকে, জসিম মোল্যার কাছ থেকে ৬৫ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নান বাদী হয়ে নড়াইল সদর থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করেছেন।

&#১৩;
&#১৩;
সালাউদ্দিন/সাএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *