জেলার খবর

সিরাজগঞ্জের সলঙ্গায় মাছ আড়ৎ থেকে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ

প্রকাশিত :
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
/
৫ বার সংবাদটি দেখেছে

সিরাজগঞ্জের রায়গঞ্জে সলঙ্গায় অভিযান চালিয়ে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে সলঙ্গা থানার কুতুবের চর মৎস্য আড়তদার সমবায় সমিতিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির।

অভিযানে প্রায় ১ হাজার ৪০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়। মাছের মালিককে ঘটনাস্থলে না পেয়ে সেখানে থাকা দুই ব্যক্তিকে এক হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাছগুলো ময়মনসিংহ থেকে আনা হয়েছিল। প্রতি কেজি ২০০ টাকা হিসাবে জব্দ করা মাছের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৮ হাজার টাকা।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, পিরানহা মাছ দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর। পরে জব্দ করা মাছগুলো উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

&#১৩;
&#১৩;
স্বাধীন/সা.এ.&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *