জেলার খবর

যশোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু

প্রকাশিত :
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
/
৩ বার সংবাদটি দেখেছে

যশোরের ঝিকরগাছায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতনামা নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে লাউজানীতে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বর্তমানে মরদেহটি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত ওই নারীকে উদ্ধার করেন। প্রথমে তাঁকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

স্থানীয়দের ধারণা, ওই নারী অন্য কোনো স্থান থেকে এসে ঘটনাস্থলে আত্মহত্যা করে থাকতে পারেন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত বুধবার ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় একটি কাভার্ড ট্রাক দ্বিখণ্ডিত হয়ে চালক নিহত হওয়ার ঘটনা ঘটে।

&#১৩;
&#১৩;
বাপ্পি/সা.এ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *