জেলার খবর

নীলফামারীর কিশোরগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) উদ্বোধন

প্রকাশিত :
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
/
৪ বার সংবাদটি দেখেছে

নীলফামারীর কিশোরগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকালে কিশোরগঞ্জ মিনি স্টেডিয়াম মাঠে এ উদ্বোধন করা হয়। ‎

‎কিশোরগঞ্জ মিনি স্টেডিয়াম মাঠে বেলা ৩ টা হতে বড় পর্দায় উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা স্টেডিয়াম মাঠ থেকে ভার্চুয়ালী কেন্দ্রীয়ভাবে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) উদ্বোধন করেন।

এর পরেই কিশোরগঞ্জ মিনি স্টেডিয়াম মাঠে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বী, ওসি তদন্ত আব্দুল কুদ্দুস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীল রতন দেব, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আমীর আব্দুর রশিদ শাহ্, বিএনপির সেক্রেটারী একেএম তাজুল ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, জামায়াতের সেক্রেটিরী ফেরদৌস আলম, যুবদলের সভাপতি মাহমুদুল হক, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান, কৃষক দলের সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, সেচ্ছাসেবক দলের আহবায়ক শাহ আলম বাবু, ছাত্রদলের সাধারণ সম্পাদক জোবায়েদ ইবনে রুবেল, মহিলা দলের সভাপতি নাজমা বেগম, সাধারণ সম্পাদক রোকসানা আফরোজ সাথী প্রমুখ।

এছাড়া বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, শিক্ষক, ছাত্র-ছাত্রী, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। ‎উদ্বোধনী ইভেন্টে নিতাই বনাম গাড়াগ্ৰাম টিমের ফুটবল খেলা অনুষ্ঠিত। এতে নিতাই ০-১ গোলে বিজয়ী হয়। ‎

&#১৩;
&#১৩;
বাপ্পি/সা.এ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *