সারাবিশ্ব

পশ্চিমবঙ্গে গ্রেপ্তার তিন কনটেন্ট ক্রিয়েটর

প্রকাশিত :
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
/
৪ বার সংবাদটি দেখেছে

সামাজিক যোগাযোগমাধ্যমে বিজেপি সরকার ও দলটির বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে পোস্ট দেওয়ার অভিযোগে পশ্চিমবঙ্গে তিন কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন আকাশ সরকার, সুরজিৎ শী ও শ্রীময়ী চক্রবর্তী। তাঁদের গ্রেপ্তারের ঘটনায় পুলিশের ভূমিকা ও বাক্‌স্বাধীনতা নিয়ে রাজ্যজুড়ে সমালোচনা শুরু হয়েছে।

পশ্চিমবঙ্গভিত্তিক তথ্য যাচাইকারী সংবাদমাধ্যম অল্ট নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তার হওয়া তিনজনের মধ্যে আকাশ সরকার ২৯ অক্টোবর তিন দিন পুলিশ হেফাজতে থাকার পর আদালত থেকে জামিন পান। অন্যদিকে, শ্রীময়ী চক্রবর্তীকে ২৬ অক্টোবর ব্যক্তিগত বন্ডে মুক্তি দেয় বিধাননগর পূর্ব থানা।

তবে জনপ্রিয় ফেসবুক পেজ ‘কোর বাংলা জনগণঠা’র উপস্থাপক ও কনটেন্ট ক্রিয়েটর সুরজিৎ এখনো পুলিশ হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে।

অভিযোগ রয়েছে, দুর্গাপূজার সময় চোরবাগানে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনা এবং এ বিষয়ে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন সুরজিৎ। ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সদস্য সুরজিতের পরিবারের দাবি, তাঁকে গ্রেপ্তারের আগে স্থানীয় বিজেপি ও আরএসএস কর্মীরা তাঁদের বাড়িতে হামলা চালান। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

সুরজিতের আইনজীবী ও স্বজনদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তবে এ বিষয়ে পুলিশের বক্তব্য প্রতিবেদনে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি।

এদিকে, পদদলিত হয়ে মৃত্যুর ঘটনা এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে উদ্দেশ করে ব্যঙ্গাত্মক পোস্ট দেওয়ার অভিযোগে গত ২৫ অক্টোবর নাগেরবাজারের বাড়ি থেকে আকাশ সরকারকে গ্রেপ্তার করা হয়। আকাশের দাবি, পূজামণ্ডপে বিশৃঙ্খলা এবং প্রতিমা বিসর্জন ঘিরে প্রশাসনিক অব্যবস্থাপনা নিয়ে কথা বলার কারণেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।

অন্যদিকে, ‘তিন বাটি’ শিরোনামে রাজনৈতিক ব্যঙ্গ এবং মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার কারণে শ্রীময়ী চক্রবর্তীকে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়।

তিন কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বাক্‌স্বাধীনতা ও রাজনৈতিক সমালোচনার অধিকার নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

সূত্র: অল্ট নিউজ

&#১৩;
&#১৩;
বাপ্পি/সা.এ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *