প্রধান শিরোনামবরিশালবরিশাল নগরী

বরিশালে জমি নিয়ে বিরোধে ভাগ্নের ছুরিকাঘাতে মামা নিহত, আটক ৩

প্রকাশিত :
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
/
৩ বার সংবাদটি দেখেছে

বরিশালে জমি নিয়ে বিরোধে ভাগ্নের ছুরিকাঘাতে মামা নিহত, আটক ৩

ক্রাইম জোন ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট : বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধের জেরে ভাগ্নের ছুরিকাঘাতে কামরুজ্জামান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ। ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন অভিযুক্ত ভাগ্নের বাড়িতে অগ্নিসংযোগ করেছেন বলে জানা গেছে।

 

শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর কাউনিয়া থানাধীন ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব পুরানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, জমিসংক্রান্ত বিরোধের জেরে সুরজ হোসেন মিরাজ (২৫) নামের এক যুবক ধারালো ছুরি দিয়ে তাঁর সৎ মামা কামরুজ্জামানকে আঘাত করেন। এতে গুরুতর আহত হন কামরুজ্জামান। পরে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এদিকে, ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মিরাজের বাড়িতে অগ্নিসংযোগ করে। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

 

ঘটনার পরপরই অভিযান চালিয়ে মিরাজ, আনোয়ার ও খাদিজা নামে তিনজনকে আটক করে কাউনিয়া থানা পুলিশ।

 

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *