জেলার খবর

কুয়াকাটায় বেড়াতে গিয়ে প্রাণ গেল নারী চিকিৎসকের

প্রকাশিত :
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
/
৩ বার সংবাদটি দেখেছে

পর্যটনকেন্দ্র কুয়াকাটায় স্বামীর সঙ্গে বেড়াতে গিয়েছিলেন নাবিলা নুসরাত (৩২)। কিন্তু সেই আনন্দ রূপ নিলো বিষাদে। একটি সড়ক দুর্ঘটনা প্রাণ কেড়ে নিলো তার।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের আজিমপুর গ্রামের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাবিলা নুসরাত পেশায় একজন চিকিৎসক। তিনি বরিশাল সদর উপজেলার বাসিন্দা ডা. মাইনুল ইসলাম শুভর স্ত্রী। নাবিলা ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে প্যাথলজি বিষয়ে এমডি ডিগ্রি অর্জনের জন্য অধ্যয়নরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ঢাকার আদাবর এলাকা থেকে মাইনুল ও নাবিলা তাদের আরও দুই সহকর্মীকে নিয়ে কুয়াকাটায় বেড়াতে যান। তারা একটি আবাসিক হোটেলে ওঠেন। শনিবার বিকেলে তারা উপজেলার মিশ্রিপাড়া সীমা বৌদ্ধবিহার ঘুরতে যান। সন্ধ্যার পর সেখান থেকে ইজিবাইকে কুয়াকাটায় ফেরার পথে আজিমপুর গ্রামের বটতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এসময় ইজিবাইকটি সড়কের পাশে ছিটকে পড়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে নাবিলা মাথায় গুরুতর আঘাত পান।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কুয়াকাটা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কলাপাড়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বামীর সঙ্গে আনন্দভ্রমণে এসে এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) ইলিয়াস তালুকদার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

&#১৩;
&#১৩;
সাজু/নিএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *