সারাবিশ্ব

সৌদি আরবে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, ভূপাতিতের দাবি

প্রকাশিত :
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
/
২ বার সংবাদটি দেখেছে

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, ইয়েমেন থেকে সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছিল। তবে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে সেটি মাঝপথেই প্রতিহত করা হয়।

এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে হুতি গোষ্ঠীর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ইয়েমেনের হুতি গোষ্ঠী ও সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। নতুন এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা আঞ্চলিক উত্তেজনার মধ্যে পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

&#১৩;
&#১৩;
সাজু/নিএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *