জেলার খবর

সরিষাবাড়ীতে টিসিবির ডিলারদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

প্রকাশিত :
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
/
৩ বার সংবাদটি দেখেছে

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিতরণে ডিলারদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। দোকান বা গুদাম ছাড়া পণ্য বিতরণ, ওজনে কম দেওয়া এবং পণ্য ও ব্যাগের জন্য অতিরিক্ত অর্থ আদায়ের ফলে চরম ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের উপকারভোগীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, টিসিবি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ডিলারদের নিজস্ব বা ভাড়ায় চালিত স্থায়ী দোকান কিংবা গুদাম থাকার কথা থাকলেও অনেকের তা নেই। যত্রতত্র অস্থায়ীভাবে পণ্য বিতরণ করায় কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। এছাড়া নির্ধারিত ওজনের চেয়ে প্যাকেজে চিনি ও ডাল কম দেওয়া এবং প্যাকেজ মূল্যের বাইরে জোরপূর্বক ব্যাগের দাম আদায়ের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। অনেক ক্ষেত্রে পণ্য না পেয়ে উপকারভোগীদের হতাশ হয়ে ফিরে যাওয়ার ঘটনাও ঘটছে।

টিসিবি বিক্রয় কেন্দ্রগুলোতে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারের অনুপস্থিতি এবং প্রয়োজনীয় তথ্যসংবলিত ব্যানার ছাড়াই পণ্য বিতরণ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

অভিযোগের বিষয়ে মেসার্স জাহান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জগলু জানান, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি ও ২ কেজি লবণের প্যাকেজ বাবদ ৪৪০ টাকা নেওয়া হচ্ছে। অন্য ডিলাররা এই মূল্য নিচ্ছেন বলেই তিনিও তা নিচ্ছেন বলে দাবি করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা জানান, প্রশাসন ও সংশ্লিষ্ট টিসিবি কর্তৃপক্ষের নির্দেশনা উপেক্ষা করে কোনো ডিলার নির্ধারিত মূল্যের অতিরিক্ত অর্থ আদায় করলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

&#১৩;
&#১৩;
কুশল/সাএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *