শিক্ষা

ষষ্ঠ-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ নিয়ে নতুন নির্দেশনা

প্রকাশিত :
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
/
৩ বার সংবাদটি দেখেছে

চলতি বছরের ষষ্ঠ থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের সময়সীমা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা গ্রহণ থেকে শুরু করে ফল প্রকাশসংক্রান্ত সব কার্যক্রম শেষ করতে হবে।

সম্প্রতি দেশের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা বাস্তবায়নের জন্য শিক্ষা প্রশাসনের বিভিন্ন দপ্তরেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা চিঠিতে বলা হয়েছে, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণির ২০২৬ সালের বার্ষিক পরীক্ষা শেষে ফল প্রকাশসহ সংশ্লিষ্ট সব কার্যক্রম ২৪ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।

এ নির্দেশনার বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীদের অবহিত করার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

&#১৩;
&#১৩;
কুশল/সাএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *