জেলার খবর

বরগুনায় জাতীয় সমবায় দিবস পালিত

প্রকাশিত :
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
/
৩ বার সংবাদটি দেখেছে

‘করব সমবায়ে গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রবিবার সকাল ৯:৩০টায় জেলা সমবায় বিভাগ, বরগুনার আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) স্বজল চন্দ্রশীল, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল ইসলাম টিটু মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুস সাকুর প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরগুনা জেলা সমবায় কর্মকর্তা এফ. এম. জাফর সানি। সভা সঞ্চালনা করেন সমবায় পরিদর্শক আব্দুর রাজ্জাক।

&#১৩;
&#১৩;
কুশল/সাএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *