জেলার খবর

মোবাইল ফোন না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত :
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
/
৩ বার সংবাদটি দেখেছে

নড়াইলের কালিয়া উপজেলায় মায়ের ওপর অভিমান করে তানিয়া খানম (১৬) নামের এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত তানিয়া কালিয়া উপজেলার নড়াগাতী থানার তেলিডাঙ্গা গ্রামের তফসির শেখের মেয়ে এবং স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। শনিবার বিকেলে তেলিডাঙ্গা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরে তানিয়া তার মায়ের ব্যবহৃত মোবাইল ফোনটি চায়। মা ফোনটি না দিয়ে বাড়ির বাইরে কাজে চলে যান। কাজ শেষে বিকেলে বাড়ি ফিরে তিনি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। তানিয়াকে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন স্বজনরা। এ সময় তানিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে তাকে উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

&#১৩;
&#১৩;
কুশল/সাএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *