জেলার খবর

এমপি আজিজের জনসভায় বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

প্রকাশিত :
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
/
২ বার সংবাদটি দেখেছে

নাটোরের গুরুদাসপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে এমপি আব্দুল আজিজের জনসভায় বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। জনসভাকে ঘিরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রবিবার বিকেলে গুরুদাসপুর সরকারি পাইলট মডেল হাইস্কুল মাঠে সন্দেহজনক বস্তুটি উদ্ধার করা হয়। জানা যায়, জনসভায় প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নাটোর-৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আব্দুল আজিজ উপস্থিত ছিলেন। সভাস্থলে বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুরুদাসপুর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে সন্দেহজনক কালো টেপে জড়ানো গোলাকার বস্তুটি উদ্ধার করা হয়েছে। এটি কি এবং কোন উদ্দেশ্যে রাখা হয়েছিল- তা বিশেষজ্ঞ টিম দ্বারা তদন্ত করে দেখাত হচ্ছে। তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত করা যাবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *