জেলার খবর

হালুয়াঘাটে জাতীয় সমবায় দিবস পালিত

প্রকাশিত :
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
/
৩ বার সংবাদটি দেখেছে

ময়মনসিংহের হালুয়াঘাটে র‌্যালি, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজি এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ,উপজেলা জামাতের আমির মোয়াজ্জেম মাস্টার,হালুয়াঘাট থানার ওসি মো. জালাল উদ্দিন,উপজেলা সমবায় অফিসার (অতিঃ দাঃ) আবু রায়হান মোহাম্মদ শাইরিয়া আকন্দ,উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মোঃ আবুল হাশিমসহ বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সম্পাদকসহ সদস্য বৃন্দ প্রমূখ। আলোচনা শেষে অনুষ্ঠানে শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *