অর্থ ও বাণিজ্যকৃষি

নভেম্বরের প্রথম ৭ দিনে দেশে ৮৮ কোটি ডলারের রেমিট্যান্স

প্রকাশিত :
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
/
৩ বার সংবাদটি দেখেছে

চলতি নভেম্বর মাসের প্রথম সাত দিনে দেশে ৮৭ কোটি ৮৫ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৪ টাকা ৩২ পয়সা হিসাবে) যার পরিমাণ প্রায় ১০ হাজার ৮৫৬ কোটি টাকা।

রবিবার (৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথম সাত দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২২ দশমিক ৭ শতাংশ। ২০২৫ সালের নভেম্বরের প্রথম সাত দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ৬৪ কোটি ৭০ লাখ ডলার।

এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৭ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ২৩৪ কোটি ৪০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ৮৬ কোটি ৫০ লাখ ডলার। সে হিসাবে চলতি অর্থবছরে এখন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৬ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, নভেম্বরের প্রথম সাত দিনে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ১৮ কোটি ৭৩ লাখ ৭০ হাজার ডলার। বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৭ কোটি ৮৪ লাখ ৭০ হাজার ডলার।

অন্যদিকে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬১ কোটি ১০ লাখ ১০ হাজার ডলার। আর দেশে কার্যরত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ লাখ ১০ হাজার ডলার।

&#১৩;
&#১৩;
বাপ্পি/সা.এ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *