সারাবিশ্ব

ইরাকের বৃহৎ গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বন্ধ উৎপাদন

প্রকাশিত :
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
/
১ বার সংবাদটি দেখেছে

ইরাকের কুর্দিস্তান অঞ্চলের অন্যতম বৃহৎ খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার পর উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। রোববার (৮ নভেম্বর) চালানো এ হামলায় গ্যাসক্ষেত্রটির এলপিজি সংরক্ষণ ট্যাংকে আগুন ধরে যায়। আগুন জ্বলতে থাকায় উৎপাদন কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের সুলায়মানিয়াহ প্রদেশে অবস্থিত গ্যাসক্ষেত্রটিতে একটি ড্রোন আঘাত হানে। এতে এলপিজি সংরক্ষণ ট্যাংকে আগুন ছড়িয়ে পড়ে। হামলার পর গ্যাসক্ষেত্র থেকে ধোঁয়া উঠতে দেখা যায় বলে জানিয়েছেন নিরাপত্তা বিভাগের দুটি সূত্র।

আঞ্চলিক বিদ্যুৎ মন্ত্রণালয়ের দুটি সূত্র জানায়, হামলার পর গ্যাসক্ষেত্রের কর্মীদের স্থাপনার ভেতরে থাকা নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়।

ইরাকের প্রধানমন্ত্রী ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আলী আল-জাইদি প্রাথমিক মূল্যায়নের ভিত্তিতে জানিয়েছেন, এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কুর্দিস্তান অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ও বিদ্যুৎ মন্ত্রণালয় এক যৌথ বিবৃতিতে হামলাটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে হামলার প্রভাব কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

খোর মোর গ্যাসক্ষেত্র থেকে উৎপাদিত গ্যাস ওই অঞ্চলের বিদ্যুৎ উৎপাদনে সরবরাহ করা হয়। হামলার পর কুর্দিস্তান অঞ্চলে প্রায় ২ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে বলে জানিয়েছে আঞ্চলিক বিদ্যুৎ মন্ত্রণালয়।

গ্যাসক্ষেত্রটির যৌথ পরিচালনাকারী প্রতিষ্ঠান ডানা গ্যাস। এর আগে আঞ্চলিক উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকির কারণে গত জুলাইয়ে প্রতিষ্ঠানটি গ্যাসক্ষেত্রটির প্রধান উৎপাদন স্থাপনার কার্যক্রম বন্ধ রেখেছিল। পরে একই মাসে উৎপাদন আবার শুরু করা হয়।

এদিকে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনার কারণে ইরাকও আঞ্চলিক পরিস্থিতির প্রভাবের মুখে রয়েছে। হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি প্রভাবিত দেশগুলোর মধ্যে রয়েছে ইরাক। ওই এলাকায় জাহাজ চলাচল এখনো বিঘ্নিত হচ্ছে এবং বিভিন্ন জাহাজ হামলার ঝুঁকির মুখে পড়ছে।

এ পরিস্থিতিতে প্রতিবেশী ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে বাগদাদ। তবে চলমান সংঘাতের মধ্যে ইরান উত্তর ইরাকে ইরানি কুর্দি বিরোধী গোষ্ঠীগুলোর ওপর হামলা চালিয়েছে। অন্যদিকে, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোও সংঘাতের শুরুর দিকে উপসাগরীয় দেশগুলোতে হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

&#১৩;
&#১৩;
সাজু/নিএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *